|
Monday, 17 May 2010 18:29 |
|
মংডু শহরের বিভিন্ন এলাকা সফর করছে রেঙ্গুনের প্রতিনিধি দল
অনলাইন রিপোর্ট (১৭.০৫.২০১০): রেঙ্গুন থেকে আসা প্রতিনিধি দল তাদের স্থানীয় সহযোগীদের অংশগ্রহনে আজ সারা দিন মংডু থানার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান সফর করে। তারা দুই গ্রুপে ভাগ হয়ে এক দল মংডুর উত্তর ও অন্য দল দক্ষিণে যান।
আমাদের প্রতিনিধি মংডু জানান, মাষ্টার ওসমান গনীর নেতৃত্বে উত্তরের গ্রুপ মংডুর কলিজা ভাঙ্গা, কাওয়ারবীল, ফেরাম্প্রু, মগনামা সহ বেশ কিছু এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আলাদা ভাবে ছোট ছোট মিটিং করেন। এতে তারা আগামী নির্বাচনে অংশগ্রহনের প্রয়োজনীয়তা ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেন।
|
|
|
Monday, 17 May 2010 00:00 |
|
রেঙ্গুনের প্রতিনিধি দল এখন আরাকানে : উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা
অনলাইন রিপোর্ট (১৬.০৫.২০১০): বার্মার রাজধানী রেঙ্গুন থেকে আরাকানী মুসলমাদের একটি প্রতিনিধি দল আজ দুপুর ৩টার সময় আরাকানের সীমান্তবর্তী নগরী মংডু শহরে এসে পৌছে। তাদের সাথে আরাকান প্রদেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রি উ ফুনশোওয়ে ও রয়েছেন। ৩০ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলে নের্তত্বে রয়েছেন রেঙ্গুনের বিশিষ্ট ব্যবসায়ী মংডুর অন্তর্গত নাকফুরা গ্রামের বাসিন্দা জনাব অংজা উইন (জহির আহমদ)। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন, লুদাইং গ্রামের নুরুল আমিন ও জমিল, খায়রীপাড়ার জাহেদুর রহমান ও শাহেদ উদ্দীন, ফয়াজী পাড়ার ইউসুফ, কাওয়ারবীলের মাষ্টার ওসমান গনী এবং শরফুদ্দিনবীলের নাসের।
|
|
|
|
Saturday, 15 May 2010 00:00 |
|
সেগুন কাট বোঝাই একটি ট্রলার আটক করেছে নাসাকা
অনলাই রিপোর্ট (১৫.০৫.২০১০): আজ দুপুর ২টার সময় আরাকান থেকে বাংলাদেশে পাচার কালে নাফ নদী থেকে সেগুন কাঠ বুঝাই একটি ট্রলার আটক করেছে নাসাকা বাহিনী।
আমাদের মংডু প্রতিনিধি জানান, আরাকানের কিছু ব্যবসায়ী মংডুর দক্ষিনে কোন এক পয়েন্ট থেকে প্রায় ১৪ টন সেগুন কাট (২৩০টি) বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একটি ট্রলারে করে রওয়ানা দেয়। ধারণা করা হচ্ছে এই কাট বন্দর কর্তৃপক্ষের সাথে চুক্তি করে টেকনাফ স্থল বন্দরে খালাছ করা হবে। পরবর্তীতে সেখান থেকে বাংলাদেশী ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। খবর পেয়ে নাসাকা বাহিনীর ৬নং নেম্রের প্রধান 'চেনওয়েন' এর নেতৃত্বে একটি দল স্পীড বোট নিয়ে ট্রলারটি আটক করতে বের হয়।
|
|
|
Sunday, 16 May 2010 16:21 |
|
শরফুদ্দিনবীল থেকে ২মহিলাকে আটক করেছে নাসাকা
অনলাইন রিপোর্ট (১৬.০৫.২০১০): গতকাল মংডু থানার অন্তর্গত শরফদ্দিন বীল গ্রামের উত্তর পাড়া থেকে ২জন মহিলাকে আটক করে নিয়ে গেছে নাসাকা বাহিনী। এদের বিরুদ্ধে মদ ও নিশা জাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ আনা হয়েছে।
শরফুদ্দিনবীল থেকে নাম প্রকাশে অনিচ্ছু এক দোকান মালিকের বরাত দিয়ে আমাদের মংডু প্রতনিধি জানান, গত কাল সন্ধ্যা ৬টার সময় নারিবীল ঘাটির ৫জন নাসাকা শরফুদ্দিনবীল গ্রামের একজন মাতব্বরকে সাথে নিয়ে উত্তর পাড়ার দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। এরা হলেন, নজু মিঞার স্ত্রী রহিমা বেগম (৫৫) এবং তার মেয়ে হাসিনা বেগম (২৯)। এদের বিরুদ্ধে মদ বিক্রির অভিযোগ আনা হয়েছে। কিন্তু এলাকাবাসী তাদেরকে কোন দিন এ ধরণের কজে দেখে নি। তবে তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য এভাবে আটক করে নিয়ে গেছে।
|
|
|
|
Friday, 14 May 2010 00:00 |
|
নাফ নদীতে নাসাকা বাহিনীর গুলিতে চার ব্যবসায়ী শহীদ
নিজস্ব প্রতিনিধি: গত ৯ মে ২০১০ মধ্য রাতে ব্যবসায়ীক মালামাল নিয়ে নাফ নদী পার হওয়ার সময় মাঙ্গালা নদীর মোহনায় নাসাকা বাহিনীর হাতে শাহাদত বরণ করেন স্থানীয় চার ব্যবসায়ী।
মাঙ্গালা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক জানান, ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে হটাত কেয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ভোরে উঠে জানতে পারি, স্থানীয় চার জন ব্যাবসায়ী তাদের ব্যবসায়ীক মালামাল নিয়ে রাতের আধারে একটি ছোট ডিঙ্গি নৌকায় করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ রওয়ানা হয়েছিল।
|
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 Next > End >>
|
|
Page 1 of 6 |